ডেস্ক রিপোর্ট: কর্মক্ষেত্রে নৈপুণ্য প্রদর্শন এবং ব্যাংকের টেকসই প্রবৃদ্ধিতে ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ ২ হাজার কর্মীকে পদোন্নতি দিয়েছে ব্র্যাক ব্যাংক। এটি ব্র্যাক ব্যাংকের ইতিহাসে সবচেয়ে বড় একক পদোন্নতি।
সহকর্মীদের এই সাফল্য উদ্যাপন করতে ব্যাংকটি ২২ এপ্রিল ২০২৫ ঢাকায় একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন ও সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরা পদোন্নতিপ্রাপ্ত কর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ব্যাংকে প্রতিভা এবং নেতৃত্ব বিকাশে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। এরই অংশ হিসেবে ব্যাংকটির সকল পদে পদোন্নতি দেওয়া হয়েছে, যেখানে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) এবং তদূর্ধ্ব পদে পদোন্নতি পেয়েছেন ৩০০-এরও বেশি কর্মী।
আয়োজনে সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, “একটি মূল্যবোধ-নির্ভর প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক সবসময় প্রতিষ্ঠানের মানবসম্পদকে গুরুত্ব দেয়। ব্যাংকের প্রবৃদ্ধির সাথে আমাদের সহকর্মীদের ক্যারিয়ারেও বিকাশ ঘটছে। সামনের দিনগুলোতেও আমরা আমাদের সহকর্মীদের উন্নয়নে বিনিয়োগ অব্যাহত রাখবো। আমরা তাঁদের পরিশ্রমের স্বীকৃতি দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”
ক্যারিয়ার অগ্রগতি এবং যোগ্যতাভিত্তিক স্বীকৃতিকে অগ্রাধিকার দিয়ে ব্র্যাক ব্যাংক প্রতিষ্ঠানে হাই-পারফর্মেন্স কালচার তৈরি করে যাচ্ছে, যার প্রতিফলন দেখা যাচ্ছে ব্যাংকটির সার্বিক সাফল্য এবং কর্মীদের ক্যারিয়ার বিকাশে।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments