কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে লম্বা লেজী ঘাপড়ি নামের দু’টি মাছ। ইংরেজিতে এর নাম জাভানিজ কাউনোজরে। আর এ মাছের বৈজ্ঞানিক নাম রিহপনোপেটরা জাভানিকা। দৈর্ঘ্য ১ ফুট ও প্রস্থ ১ ফুট হলেও এর প্রায় ২ ফুট লম্বা একটি লেজ রয়েছে। দেখতে অনেকটা বাদুরের মতো। তাই স্থানীয়দের কাছে বাদুর মাছ নামেই হিসেবে পরিচিত। সোমবার দুপুরে মহিপুরের তিমন ফিস মৎস্য আড়তে এ মাছ দু’টি নিয়ে আসে। এর পরে মাছ দু’টি বিক্রি করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় জেলেরা জানায়, রবিবার দুপুরে এ মাছ দুটি বঙ্গোপসাগরের চর বিজয় সংলগ্ন সাগরে জেলে জাকির প্যাদার জালে ধরা পড়ে। এ মাছ সাধরণত আড়ত ঘাটে সচরাচর দেখা যায়না। তাই এর চাহিদা নেই। তবে মাছ দু’টি কিনে ঢাকায় পাঠানো হয়েছে বলে মৎস্য ব্যবসায়ী হানিফ পল্লান সাংবাদিকদের জানিয়েছেন।
জেলে জাকির প্যাদা জানান, ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে জাল ফেললে ইলিশের সঙ্গে এ মাছ দুইটি পায়। আবহাওয়ার অবস্থা খারাপ থাকায় সোমবার সকালে ট্রলার নিয়ে আড়ৎ ঘাটে চলে আসে। মাছ দু’টি ৫ হাজার টাকায় বিক্রি করেছেন।
আন্তর্জাতিক গবেষণা সংস্থা ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ, ইউএসএআইডি ইকোফিশ-২ এর সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, এ মাছ বন্যপ্রানী সংরক্ষন আইন ২০১২ অনুযায়ী ধরা সর্ম্পূন নিষেধ।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানায়, এ মাছের বাংলা নাম লম্বা লেজী ঘাপড়ি। ইংরেজি নাম জাভানিজ কাউনোজরে। আর বৈজ্ঞানিক নাম রিহপনোপেটরা জাভানিকা।এ মাছ ধরা ও বিক্রি সম্পূর্ন অবৈধ। এ বিষয়ে জেলেদের সচেতন করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments