মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহীর পবা উপজেলার রামচন্দ্রপুর ভবানীপুর পূর্বপাড়া এলাকায় যৌতুকের সন্তানের সামনেই সোনিয়া (২২) নামের এক গৃহবধূকে নির্যাতন ও গলা টিপে হত্যা করেছে স্বামী।
বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে রামচন্দ্রপুর ভবানীপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠান।
নিহত গৃহবধূ সোনিয়া পবা উপজেলার কইরা গ্রামের হানিফের মেয়ে। তার সামির নাম নাসির। তিনি পবা উপজেলার ভবানীপুর পূর্বপাড়া এলাকার মুঞ্জিলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবত যৌতুকের জন্য গৃহবধূ মোসা: সোনিয়াকে (১৮) নির্যাতন করতেন তার স্বামী ভবানীপুর পূর্বপাড়া এলাকার মোঃ নাসির। বৃহস্পতিবার সকালে ৯ টার দিকে মোসা: নাজমিন নামে ৪ বছরের এক মেয়ে সন্তানের সামনে ঝগড়া শুরু হয় যৌতুকের টাকা দাবি কেন্দ্র করে। এক পর্যায় স্বামী নাসির গৃহবধূ সোনিয়াকে ব্যাপক মারপিট করে ও গলা চেপে শ্বাস রোধ করে হত্যা করে। পরে বাড়ি থেকে নাসিরসহ সবাই পালিয়ে যায়। ঘটনা স্থলে পুলিশ উপস্থিত হলে ওই দম্পতির ৪ বছরের এক মাত্র মেয়ে মোসা: নাজমিন পুলিশকে ঘটনার বিস্তারিত জানান।
নিহত গৃহবধূর মেয়ে নাজমিন জানায়, আব্বু আম্মুকে গলা টিপে মেরেছে। পরে আম্মুকে গলায় ওরনা পেচিয়ে ঘরের ফেনে ঝুলানোর চেস্টা করে। যখন পারেনি তখন ফেলে পালিয়ে যায় আব্বু।
পবা থানার ওসি ফরিদ হোসেন বলেন, নিহত গৃহবধুর পিতার দাবি তার মেয়েকে গলা টিপে হত্যা করার পরে তাকে ফেনের সাথে ঝুলিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে যানা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে। তবে মামলা হলে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments