কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা রিপোটার্স ইউনিটির সভাপতির নামে কয়রা থানায় মিথ্যা জিডি (সাধারণ ডায়েরি) দায়েরের অভিযোগ উঠেছে এক মুক্তিযোদ্ধার বিরুদ্ধে। তিনি উপজেলার মাদারবাড়ীয়া গ্রামের মৃত আব্দুল জব্বার সানার ছেলে বীর মুক্তিযোদ্ধা এস.এম গোলাম রব্বানী (৭০)।
জানা গেছে, গত ২০ অক্টোবর সাংবাদিক ওবায়দুল কবির সম্রাটকের অজ্ঞাতে ভিডিও ধারণ চাঁদা দাবি করেন ওই মুক্তিযোদ্ধার সন্তান শরীফ অহিদুজ্জামান মিলন। ২ লাখ টাকা চাঁদা না দেওয়ায় সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে দেয় মাদকাসক্ত শরীফ। এতে সম্রাট কয়রা থানায় জিডি করেন। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় শরীফ কর্তৃক সম্রাটকে ফাঁসানোর অডিও ভাইরাল হলে শনিবার (৬ নভেম্বর) শরীফের বাবা সাংবাদিক সম্রাটের বিরুদ্ধে অভিযোগ এনে কয়রা থানায় সাধারণ ডায়েরি করেন।
এবিষয়ে সাংবাদিক ওবায়দুল কবির সম্রাট বলেন, ওই মুক্তিযোদ্ধাকে আমি চিনি না। বরং উনার সন্তান শরীফ অহিদুজ্জামান মিলন আমাকে ব্ল্যাক মেইল করে চাঁদা দাবি করে। এতে আমি জিডি করলে তার স্ত্রীসহ বিভিন্ন মহল থেকে হুমকি দিচ্ছে। আমার নামে দায়েরকৃত জিডি'র সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করছি।
বাদী মুক্তিযোদ্ধা এস.এম গোলাম রব্বানীর সাথে যোগাযোগ করলেও তার ব্যবহৃত মোবাইল নম্বর টি বন্ধ পাওয়া যায়।
জিডি তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান মনির বলেন, সুষ্ঠু তদন্ত পূর্বক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে কয়রা রিপোটার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ ওবায়দুল কবির সম্রাটের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা জিডি'র তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সেই সাথে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন তারা।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments