দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সেনাবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও ককটেল সহ ৩জনকে আটক করেছে। বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পিয়ারপুর ও জগন্নাথপুর এলাকায় এ অভিযান অস্ত্র ও গোলাবারুদ সহ ৩জনকে আটক করা হয়।
শুক্রবার বেলা ১১টায় কুষ্টিয়া সেনাক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ২টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত জেলার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পিয়ারপুর ও জগন্নাথপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় দৌলতপুর বিএনপি’র প্রচার সম্পাদক জহুরুল করিম বিশ্বাসের ছেলে ছাত্রদল নেতা জারিফ হাসান জেমি, নজরুল করিম বিশ্বাসের ছেলে যুবদল নেতা আশরাফুল আলম সোহাগ ও মৃত সায়েদ আলীর ছেলে জাহাঙ্গীর আলমের বাড়িতে তল্লাশী চালিয়ে ৫টি আগ্নেয়াস্ত্র, ১৯ রাউন্ড পিস্তুল ও বন্দুকের গুলি এবং ৯টি ককটেল ও ৪টি ম্যাগাজিন সহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় জারিফ হাসান জেমি (২৪),
আশরাফুল আলম সোহাগ (৩৫) ও জাহাঙ্গীর আলম (৫৫) কে। পরে তাদের দৌলতপুর থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় দৌলতপুর থানায়
মামলা হয়েছে কুষ্টিয়া সেনাক্যাম্পের ক্যাপ্টেন সোহানুর জানান, বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত কুষ্টিয়া সেনাবাহিনীর সদস্যরা জেলার দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সহ ৩জনকে আটক করা হয়েছে।
নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments