সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে গত ২৪ ঘন্টায় দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ পয়েন্টে যমুনা নদীর পানি ৩০ সেন্টিমিটার কমে এখনো বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপর দিকে বাড়ছে ব্রহ্মপুত্র নদের পানি। জামালপুর-শেরপুর ব্রীজ ঘাট পয়েন্টে ব্রহ্মপুত্র নদের ১৬ সেন্টিমিটার পানি বেড়ে বিপদসীমার ১৩২ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
সোমবার ( ৬ সেপ্টেম্বর ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পউবো) জামালপুরের নির্বাহী প্রকৌশলী মো. আবু সাঈদ ও ব্রহ্মপুত্র নদের পানি পরিমাপক গোলাম মোস্তফা। যমুনা নদীর পানি কমলেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকায় দুর্ভোগে পড়েছেন জেলার প্রায় এক লাখ মানুষ।
রোববার(৫ সেপ্টেম্বর)জেলার বন্যার্ত এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে,ইসলামপুর,দেওয়ানগঞ্জ ,বকশীগঞ্জ ,মেলান্দহ , মাদারগঞ্জ ,সরিষাবাড়ী উপজেলার প্রায় দেড় লাখ মানুষ পানিবন্দি অবস্থায় দুর্ভোগে আছেন। দুর্গত এলাকায় শুকনো খাবার, শিশুদের খাবার এবং গবাদি পশুর খাবারের সংকট দেখা দিয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. নায়েব আলী জানান, বন্যার্ত এলাকায় ৯০ মেট্রিকটন চাল, সাড়ে ১২ লাখ নগদ টাকা ও এক হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ জানান, আগামী দুই-তিন দিনের মধ্যে জেলার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments