ভোলা প্রতিনিধি: লালমোহনে কোরবানীর গোস্ত আনতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় মোঃ ফারুখ (৫৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে।
বুধবার (২১ জুলাই) দুপুরে উপজেলার সবুজবাগ এলাকায় হালাদার বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত ফারুখ লালমোহন পৌরসভা ১ নং ওয়ার্ডের পল্লীবিদ্যূৎ অফিস সংলগ্ন এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে। সে লালমোহন বাজারের চৌরাস্তা মোড় এলাকায় জুতা ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত ব্যবসায়ী ফারুকসহ কয়েকজন মিলে লঞ্চ ঘাটের রাস্তার মাথায় হাওলাদার বাড়িতে গরু কোরবানি দেন। বুধবার দুপুরে তিনি বাড়ি থেকে বের হয়ে রিক্সায় যোগে হাওলাদার বাড়িতে কোরবানীর গোস্ত আনতে যান। পরে ওই বাড়ির দরজায় রিক্সা থেকে নেমে চালককে ভাড়া দেয়ার সময় হঠাৎ দ্রুতগামী একটি মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লালমোহন থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ এ তথ্য নিশ্চিত করে বলেন। এ বিষয়ে কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments