ডেস্ক রিপোর্ট: দেশের ঐতিহ্যবাহী ও অন্যতম বৃহৎ বাণিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র (ইউসিবি) স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পার্টনার, অর্থাৎ কৌশলগত যোগাযোগ অংশীদার হিসেবে নিযুক্ত হয়েছে এশিয়াটিক থ্রিসিক্সটি’র অঙ্গপ্রতিষ্ঠান ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিস। এ উপলক্ষে আজ (১৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে ইউসিবি পিএলসি’র কর্পোরেট অফিসে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এ চুক্তির ফলে ব্র্যান্ড হিসেবে ইউসিবি’র জন্য কার্যকরী ও অর্থপূর্ণ যোগাযোগ নিশ্চিতের লক্ষ্যে প্রতিষ্ঠান দু’টি একসাথে কাজ করবে। এই অংশীদারিত্বের মাধ্যমে আগামীতে ইউসিবি’র বাজার সুনাম ও অবস্থান সুসংহত হয়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয়ে ১৯৮৩ সালের মাঝামাঝি সময়ে নিজেদের যাত্রা শুরু করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। বিগত দশকগুলোতে প্রতিষ্ঠানটি সাফল্যের সাথে দেশের অন্যতম ফার্স্ট-জেনারেশন ব্যাংক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে নিয়েছে। দেশজুড়ে অসংখ্য শাখার মাধ্যমে প্রতিষ্ঠানটি বিভিন্ন গ্রাহক-কেন্দ্রিক সুবিধা চালু, উদ্ভাবনী চর্চা, সেবার অনন্য প্রয়োগ ও কার্যকরী ব্যবস্থাপনা নিশ্চিতের মাধ্যমে প্রাইভেট সেক্টর ব্যাংকিংয়ে শক্তিশালী অবস্থান অর্জন করেছে। এই সাফল্যকে আরো উন্নত মাত্রা দানের লক্ষ্যে এবার শীর্ষস্থানীয় কমিউনিকেশন এজেন্সি ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিস’র সাথে হাত মিলিয়েছে ইউসিবি পিএলসি।
এই অংশীদারিত্বের ধারাবাহিকতায় ইউসিবি পিএলসি’র সার্বিক ব্র্যান্ড পোর্টফোলিও নিয়ে কাজ করবে ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিস। ইউসিবি’র লক্ষ্য ও যোগাযোগ খাতের পরিবর্তনশীল ধারার সাথে সাথে সামঞ্জস্য রেখে উদ্ভাবনী যোগাযোগ কৌশল তৈরি থেকে শুরু করে কার্যকরীভাবে বাজার সুনাম ব্যবস্থাপনার মাধ্যমে ইউসিবি’কে জনসাধারণের আরো কাছাকাছি নিয়ে যেতে এন্ড-টু-এন্ড সমাধান প্রদান করবে ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিস।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ইউসিবি’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স ডিভিশন আবুল কালাম আজাদ এবং ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিসের ব্যবস্থাপনা পরিচালক ইকরাম মঈন চৌধুরী।
স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউসিবি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এটিএম তাহমিদুজ্জামান; ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিসের এক্সিকিউটিভ ডিরেক্টর ইশতিয়াক হোসেন এবং ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিসের বিজনেস ডেভেলপমেন্ট এন্ড রেপ্যুটেশন ম্যানেজমেন্টের সিনিয়র ডিরেক্টর হোসেন শাহরিয়ার।
উল্লেখ্য, ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিস দেশের প্রথম সারির কমিউনিকেশন এজেন্সি, যেটি ট্র্যাডিশনাল এবং ডিজিটাল প্ল্যাটফর্ম জুড়ে কার্যকরী পন্থায় কন্টেন্ট সমন্বয়ের মাধ্যমে এন্ড-টু-এন্ড কম্যুনিকেশন সল্যুশন তৈরির মাধ্যমে সহযোগী প্রতিষ্ঠানেসমূহের বাজার সুনাম ব্যবস্থাপনা ও বিকাশের লক্ষ্যে একাগ্রে কাজ করে যাচ্ছে।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments