জেলহজ্ব ইসলাম,বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছেন স্থানীয় নেতা-কর্মীরা। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বগুড়া জেলা আওয়ামী লীগ নামের একটি ফেসবুক আইডি থেকে এ সংক্রান্ত ছবি ও পোস্ট শেয়ার করার পর বিষয়টি জানাজানি হয়।
ফেসবুক পোস্টে দেখা যায়, কার্যালয়ের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে নেতা-কর্মীরা জাতীয় পতাকা উত্তোলন করছেন। সেখানে দাবি করা হয়, তাদের কার্যক্রম কোনোভাবেই থামিয়ে রাখা যাবে না। তবে পতাকাটি ঠিক কোন সময়ে উত্তোলন করা হয়েছে, তা নির্দিষ্ট করে জানানো হয়নি।
ঘটনার বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা জানান, তিনি বর্তমানে ঢাকায় আছেন এবং এই বিষয়টি সম্পর্কে কিছু জানেন না। তাই তিনি কোনো মন্তব্য করতে পারেননি।
প্রসঙ্গগত, ২০২৪ সালের ১৬ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় প্রথমবার বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। ৫ আগস্ট সরকার পতনের দিন ভবনটিতে আবারও আগুন দেওয়া হয়। এরপর ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি স্থানীয় প্রশাসনের মাধ্যমে ভবনটি বুলডোজার দিয়ে পুরোপুরি ভেঙে ফেলা হয়।
উল্লেখ্য, ওই ভবনটির নিচতলায় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কার্যালয়ও ছিল।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments