দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে যাত্রার নামে রাতভর চলেছে অশ্লীল ও নগ্ন নৃত্য। আর এ নৃত্য দেখতে উঠতি বয়সী যুবকদের ছিল মাতামাতি। শুক্রবার রাতে উপজেলার পার্শ্ববতী শশীধরপুর গ্রামে যাত্রার নামে চলেছে এ অশ্লীলতা।
যাত্রাপালা দেখতে আসা দর্শক ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানাগেছে, শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের শশীধরপুর গ্রামে স্থানীয়দের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাত্রার পালার আয়োজন করা হয়। ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন শেষে যাত্রা মঞ্চে বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া। বক্তব্য শেষে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীবৃন্দ। এরপর রাত ১১টায় শুরু তথাকথিত যাত্রাপালার নামে অশ্লীল ও নগ্ন নৃত্য। নৃত্যে অংশ নেয় একদল নারী। নানা অঙ্গভঙ্গির অশ্লীল ও নগ্ন নৃত্য দেখতে শিশু কিশোর থেকে উঠতি বয়সী যুবকরাও দল বেঁধে ছুটে যান যাত্রা মঞ্চের পাশে। নৃত্যের তালে তালে তারও অশ্লীলতায় মেতে উঠেন এবং নগ্ন নৃত্যে অংশ নেওয়া নারীদেরকে লক্ষ্য করে ছুড়তে থাকেন তারা। আর তা চলে ভোররাত ৪টা পর্যন্ত।
যাত্রার নমে এমন অশ্লীলতা দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করে সালাউদ্দিন নামে স্থানীয় এক অভিভাবক বলেন, নগ্ন পোশাকে এমন নৃত্য দেখে আমি নিজেই হতবাক। ছেলে মেয়েরা দেখলে তারাতো অসামাজিক কাজে লিপ্ত হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে এসব অনৈতিক কর্মকান্ড বন্ধ হওয়া দরকার বলে তিনি মন্তব্য করেন।
তবে যাত্রাপালার নামে অশ্লীল নৃত্যের কথা অস্বীকার করে দৌলতপুর থানার ওাস রফিকুল ইসলাম বলেন, শশীধরপুর গ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি ও উপজেলা চেয়ারম্যান উপস্থিত ছিলাম। সেখানে যাত্রার নামে অশ্লীল ও নগ্ন নৃত্য অনুষ্ঠিত হওয়ার কথা সঠিক নয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments