সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সিলেট নগরীর পাঠানটুলা এলাকা থেকে এক দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে ঘরের পৃথক কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধারের সময় মায়ের পাশে বসে কান্নারত অবস্থায় শিশুপুত্রকেও উদ্ধার করা হয়।
ওই দুজন হলেন রিপন তালুকদার (৩২) ও শিপ্রা তালুকদার (২৬)। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জে। রিপন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
জানা গেছে, পাঠানটুলা এলাকার একটি বাসায় একমাত্র সন্তান ঋত্বিক তালুকদারকে নিয়ে ভাড়া থাকতেন রিপন ও শিপ্রা। রোববার সকালে ঘর থেকে ঋত্বিকের কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা ডাকাডাকি করেন, তবে অনেকক্ষণ ডাকাডাকির পরও ভেতর থেকে দরজা না খোলায় তারা ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে খবর দেন। পরে বেলা ১১টার দিকে পুলিশ ঝুলন্ত অবস্থায় দম্পতির মরদেহ উদ্ধার করে।
এদিকে বাসার ভেতর থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। এতে লেখা ছিল,‘'আমার পাপের প্রায়শ্চিত্ত করেছি, তোমরা আমার সন্তানকে খেয়াল রেখো।’ চিরকুটটি কার লেখা, তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, ‘গত রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। সকাল ৯টার দিকে ঘরের ভেতর থেকে শিশুর কান্না শুনতে পাওয়া যায়। পারিবারিক কলহের কারণেই ঘটনাটি ঘটেছে বলে ধারণা করছি।’
তিনি বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করছি। কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। শিশুটিকে তাদের আত্মীয়দের জিম্মায় দেয়ার প্রক্রিয়া চলছে।’
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments