নজরুল ইসলাম (সাতক্ষীরা) তালা: সাতক্ষীরায় এসে শোরুম উদ্বোধন করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে শহরের সরকারী কলেজ সড়কে অবস্থিত 'হারল্যান স্টোর' নামের একটি কসমেটিকস শোরুম উদ্বোধন করেন তিনি।
এর আগে, সরকারি ও এলজিইডির স্টিকার ব্যবহৃত সাদা রংয়ের একটি মাইক্রোবাস চেপে শোরুম সম্মুখে আসেন অপু বিশ্বাস।
এসময় তার সঙ্গে হারল্যান স্টোর নামের কোম্পানির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, কসমেটিকস প্রতিষ্ঠান হারল্যান স্টোরের অ্যাম্বাসেডর হিসেবে শো-রুমের উদ্বোধনে আসেন অপু বিশ্বাস। এসময় উৎসব জনতার ভীড় সামলাতে পুলিশও মোতায়েন করা হয়। পরে ফিতা ও কেক কেটে শোরুমের উদ্বোধন করেন তিনি।
শোরুমের সাতক্ষীরার ব্যবস্থাপক এস এম শরিফুজ্জামান জানান, ভোক্তাদের চাহিদার কথা মাথায় রেখে যুগের সাথে তাল মিলিয়ে হারল্যান তাদের প্রোডাক্ট লাইন আপ করছে আধুনিক ও ট্রডি। প্রিমিয়াম প্যাকেজিং আর কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে এই ব্রান্ড লাইনে পড়ে গেছে ফাউন্ডেশনার, কনসিলার, লিপস্টিক, জেল, আইলানা, মাশকারা ও নেল পালিশের মত সাজসজ্জার অনুষঙ্গ।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments