ডেস্ক রিপোর্ট: আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থে’ সেপ্টেম্বরের সেরা খেলোয়াড় হবার দৌঁড়ে নারী বিভাগে মনোনীত হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা।
তবে বাংলাদেশ নারী দলের মধ্যে প্রথম নন নিগার। গত বছরের নভেম্বরে মাস সেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন বাঁ-হাতি স্পিনার নাহিদা আখতার।
নিগারের সাথে এবার নারীদের তালিকায় অন্য দু’জন হলেন- ভারতের অধিনায়ক হারমানপ্রিত কৌর ও স্মৃতি মান্দানা।
আর পুরুষ তালিকায় সেরা হবার জন্য মনোনীত হয়েছেন অস্ট্রেলিয়ার ক্যামেরুন গ্রিন, ভারতের অক্ষর প্যাটেল ও পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান।
গেল মাসেই আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। দলকে শক্ত হাতে নেতৃত্ব দেয়ার সাথে সাথে ব্যাট হাতে দারুন পারফরমেন্স করেছেন নিগার। আসরে ৫ ম্যাচ খেলে ৪৫ গড়ে ১৮০ রান করেছিলেন তিনি। তার স্ট্রাইক রেট ছিলো ১৫০ দশমিক ২৬। আসরের সর্বোচ্চ সংগ্রহের তালিকায় দ্বিতীয়স্থানে ছিলেন নিগার।
গেল মাসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ব্যাট হাতে সেঞ্চুরি করেন হারমানপ্রিত। সিরিজের দ্বিতীয় ম্যাচে অপরাজিত ১৪৩ রান করেছিলেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে দারুন ফর্মে ছিলেন মান্ধানা। তিনটি হাফ-সেঞ্চুরি করেন তিনি। এরমধ্যে ১টিতে ৯১ রানে আউট হন মান্ধানা।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments