ভোলা প্রতিনিধি॥ ভোলার লালমোহনে মোল্লা আইসক্রিম কারখানায় প্রাণ কোম্পানি সহ দেশের বিভিন্ন ব্যান্ডের আইসক্রিম কারখানার মোড়ক ও নাম, লোগো নকল করে বাজারজাত করার অপরাধে ৬০ হাজার টাকা ও ফ্যাক্টরির ব্যবস্থাপক মো. মনিরকে ১০ দিনের কারাদণ্ড প্রদান করেন। এছাড়া নির্ধারিত পরিমাপের চেয়ে কম মবিল প্রদান করার অপরাধে বশার স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ দিকে উপজেলা সওদাগর রোড চৌমুহনী এলাকার মোল্লা আইসক্রিম কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়।
লালমোহন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোলা জেলার সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান।
ভোলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান বলেন, মোল্লা আইসক্রিম কারখানায় বিরুদ্ধে প্রাণ কোম্পানিসহ দেশে বিভিন্ন ব্যান্ডের আইসক্রিমের মোড়ক, নাম, লোগো নকল করে বাজারজাতকরণের অভিযোগ ছিল যা হাতে নাতে ধরা পড়ে। কারখানাটিতে নাটোর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও পটুয়াখালীর জেলার বিভিন্ন কোম্পানির নাম ব্যবহার করে শিশুদের কাছে জনপ্রিয় আইসক্রিম প্রস্তুত করা হচ্ছিল।
একই সাথে বিএসটিআইয়ের এর অনুমোদনবিহীন রঙ, কেমিক্যাল ও ফ্লেভার ব্যবহার করা হচ্ছিল। ভ্রাম্যমাণ আদালত আইসক্রিম কারখানার ব্যবস্থাপক মো. মনিরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারায় নকল পণ্য প্রস্তুত করার অপরাধে ১০ দিনের কারাদণ্ড প্রদান করেন। একই সাথে সহকারী পরিচালক কর্তৃক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫০ ধারায় ৬০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়াও নির্ধারিত পরিমাপের চেয়ে কম মবিল প্রদান করার অপরাধে বশার স্টোরকে একই আইনের ৪৮ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments