ডেস্ক রিপোর্ট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকারের দুর্নীতি ও লুটপাটের কারণেই দেশে দ্রব্যমূল্য বেড়েছে। নিত্যপণ্যের দাম প্রতিদিন বৃদ্ধি পাওয়ায় তা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। অন্যদিকে মেগা প্রজেক্টের নামে দেশে চলছে ‘মেগা দুর্নীতি’। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে মঙ্গলবার মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
গয়েশ্বর আরও বলেন, প্রধানমন্ত্রী মনোনীত বর্তমান নির্বাচন কমিশনার দিয়ে সুষ্ঠু ভোট আশা করা যায় না। যদি আমাকেও (গয়েশ্বর) নির্বাচন কমিশনার বানানো হয় তবুও এই সরকারের আমলে সুষ্ঠু ভোট হওয়ার কোনো নিশ্চয়তা নেই। সুষ্ঠু নির্বাচন চাইলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই করতে হবে।
সকাল থেকে বরিশাল নগরীর ত্রিশটি ওয়ার্ডের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে যোগ দেন। সমাবেশ চলাকালে ছাত্রদলের কতিপয় কর্মীর মধ্যে সামনের দিকে দাঁড়ানো নিয়ে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে দলের নেতারা তাদের নিয়ন্ত্রণে আনেন।
মহানগর বিএনপি আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সদস্য এবায়েদুল হক চাঁন ও সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদ, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বিলকিস জাহান শিরিন, সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক কাজী মিজানুর রহমান লিটন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা গাজী রেজাউল ইসলাম রিয়াজ, যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি জাকির হোসেন নান্নু ও আব্দুল খালেক, বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল, বরিশাল জেলা বিএনপির (দক্ষিণ) আহ্বায়ক মজিবর রহমান নান্টু ও সদস্য সচিব আকতার হোসেন মেবুল, বরিশাল জেলা বিএনপির (উত্তর) আহ্বায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ ও সদস্য সচিব মিজানুর রহমান মুকুল, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টু ও সাধারণ সম্পাদক মসিউর রহমান মঞ্জু, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সম্পাদক মাজহারুল ইসলাম জাহান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন, মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি।
আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির (উত্তর) নেতা আব্দুস সোবহান মিয়া, জেলা মহিলা দলের সভাপতি অধ্যাপিকা ফারহানা তিথিসহ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যরা।-যুগান্তর
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments