ডেস্ক রিপোর্ট: কুমিল্লায় বিয়ের অনুষ্ঠানে উপহার হিসেবে বর পেয়েছে ৫ লিটারের একটি সয়াবিন তেলের বোতল। এমন ঘটনার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
শনিবার (৭ মে) দুপুরে কুমিল্লা সদরের জগন্নাথপুর ইউনিয়নের কটকবাজার এলাকার বাসিন্দা শরিফুল ইসলামের বিয়েতে এমন উপহার দেন তার বন্ধুরা।
জানা যায়, কুমিল্লা সদরের জগন্নাথপুর ইউনিয়নের কটকবাজার এলাকার বাসিন্দা শরিফুল ইসলামের বিয়েতে এমন উপহার দেন তার বন্ধুরা। পরে সেই ছবি তাদের নিজস্ব ফেসবুকে পোস্ট করেন।
বরের বন্ধু আমিনুল ইসলাম সজীব সাংবাদিকদের বলেন, শরিফুলের বিয়ে হয়েছে ১ মাস আগে। তখন কোনো আনুষ্ঠানিকতা হয়নি। শনিবার বর-কনের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে দুই পরিবার।
“আমাদের বন্ধুদেরও দাওয়াত করে শরিফুল। আমরা ভাবছিলাম উপহার হিসেবে কী নেওয়া যায় বিয়েতে। এরপর আমাদের চিন্তা এলো তেলের এখন লাগামছাড়া দাম। আমরা উপহারের দামে তেলের বোতল দেব। তাই আমরা এমন সিদ্ধান্ত নেই।”
বর শরিফুল ইসলাম বলেন, তেলের অতিরিক্ত দামের কারণে মধ্য ও নিম্নবিত্তরা দিশেহারা। কেউ এর প্রতিবাদও করতে পারছে না। বন্ধুদের এমন উপহারে আমি খুশি হয়েছি।-আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments