মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ চলমান দেশে আকস্মিক বন্যায় সুবর্ণচর উপজেলায় ক্ষতিগ্রস্তদের মাঝে দ্বিতীয় বারেরমত খাদ্য সামগ্রী বিতরণ করেছে সহায়ক ফাউন্ডেশন, কুষ্টিয়া।
৯ সেপ্টেম্বর (সোমবার)সুবর্ণচরের স্খানীয় সাংবাদিক ইমাম উদ্দিন সুমনসহ ৩ সদস্যের একটি টিম গঠন করে চরজুবলী ইউনিয়নে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মূল পৃষ্টপোষক হিসেবে ছিলেন সহায়ক ফাউন্ডেশন কুষ্টিয়া'র প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী সান্ত এবং পুলিশ কর্মকর্তা জিয়াউল হক তরিক খন্দকার।
সহায়ক ফাউন্ডেশন, কুষ্টিয়া দীর্ঘ বছর ধরেই প্রাকৃতিক দূর্যোগ, ক্যান্সারে আক্রান্ত রোগীর চিকিৎসা, বেকারত্ব দূরীকরণ, মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষার ব্যায়ভার গ্রহণ, অসহায়, হতদরিদ্র মানুষের খাদ্য, সহ নানামুখি সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন, তারই ধারাবাহিগতায় ফেনী, নোয়াখালী, লক্ষীপুর, কুমিল্লাসহ দেশের প্রতিটি জেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছেন।
প্রতিটি পরিবারকে চাল, ডাল, আটা, পেঁয়াজ, আলু,তৈল, লবণসহ শুকনো খাবার উপহার স্বরুপ প্রদান করা হয়।
সহায়ক ফাউন্ডেশন কুষ্টিয়া' র এমন উদ্যোগকে স্বাগত জানান সুবর্ণচর উপজেলার জনসাধারণ।
সহায়ক ফাউন্ডেশন কুষ্টিয়া'র প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী সান্ত বলেন, মানু্ষ মানুষের জন্য, এমন দূর্যোগপূর্ণ মুহুর্তে অসহায় মানুষের পাশে থাকাটা প্রতিটি বিত্তশালী মানুষের নৈতিক দ্বায়িত্ব, তিনি দেশের প্রতিটি সামাজিক সংগঠন, অর্থশালী মানু্ষদেরকে দূর্যোগ মোকাবেলা করার অনুরোধ জানান।
এতিপূর্বে বন্যার শুরু থেকেই নোয়াখালীর বিভিন্ন স্থানে ত্রাণ সামগ্রী বিতরণ করে সহায়ক ফাউন্ডেশন, কুষ্টিয়া। তালিকায় বাদ পড়ে যাওয়া বাকি ক্ষতিগ্রস্তদের মাঝে পূনরায় খাদ্য সমাগ্রী
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments