ডেস্ক রিপোর্ট: মডেল-অভিনেত্রীদের সঙ্গে সময় কাটানোর ব্যবস্হা রয়েছে ওয়েবসাইটে- এমন বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করে আসছিল একটি চক্র। তাদের চার সদস্যকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বৃহস্পতিবার সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেন সংস্হাটির অতিরিক্ত ডিআইজি মো. ইমাম হোসেন। আটকরা হলেন মো. মাসুম বিল্লাহ (২৮), বিউটি (৪২), সাবিনা আলম (৫০) ও মো. রুবেল (৩০)। তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, সাতটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়।
সিআইডি বলছে, চক্রের সদস্যরা বিডি মার্কেটিং টোয়েন্টিফোর নামে একটি ওয়েবসাইট খোলে। তাতে দেশের পরিচিত মডেল, অভিনেত্রী ও সেলিব্রেটিদের নাম ও ছবি ব্যবহার করে তাদের সঙ্গে অনৈতিক কাজের প্রলোভন দেখায়। যারা চক্রটির সঙ্গে যোগাযোগ করে, তাদের সঙ্গে করা হয় প্রতারণা।
মো. ইমাম হোসেন বলেন, যাত্রাবাড়ী ও গুলশান থানা এলাকা থেকে চার জনকে আটক করা হয়। চক্রের সদস্যরা অসহায় তরুণীদের টার্গেট করে তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে। পরে তাদের নানা প্রলোভন দেখিয়ে অনৈতিক কাজ করতে বাধ্য করে। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।-ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments