রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ অবৈধভাবে চাল মজুদ রাখার অভিযােগে আবারো ঠাকুরগাঁওয়ের দুই মিল মালিককে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে জেলা খাদ্য বিভাগের উদ্যোগে ধান ও চালের দাম বৃদ্ধি রোধকল্পে বেশ কয়েকটি আড়ৎ ও মিলে অবৈধ মজুত বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক জনাব মাহমুদুল হাছানের উপস্থিতিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলি রানী দেবসহ কর্মকর্তাগন সদর উপজেলার খোচাবাড়ি এলাকার দুইভাই অটো রাইস মিলে অভিযান চালায়।
এসময় মিলটির গুদামে অবৈধভাবে ধান মজুদ রাখায় মিলটির প্রোপাইটর মোতাহার হোসেনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এর আগে সদর উপজেলার শিবগঞ্জ বাজার এলাকার কাসেম হাস্কিং মিলে অভিযান চালিয়ে ১২০ মে.টন ধান বেশি পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একইসাথে মজুতকৃত ধান আগামি ১৩ দিনের মধ্যে ন্যায্যমূল্যে নি:শ্বেষ করার নির্দেশনা দেন প্রশাসন। এছাড়া ঠাকুরগাঁও সদরের লাইসেন্স বিহীন ধানের পাইকারি ব্যবসায়ী জৈনিক আনোয়ার হোসেনের গুদামে ৪০ মে.টন ধানের অবৈধ মজুত পাওয়ায় তাকেও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বাতিল করা হয় লাইসেন্স।
এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাছান জানান, বাজার নিয়ন্ত্রনে রাখতে জেলা প্রশাসন ও খাদ্য অধিদফতর যৌথভাবে কাজ করছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments