নাটোর জেলা প্রতিনিধি: নাটোর বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যায় নাটোর সদর উপজেলার গাজীরবিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দুইজন হলেন, মো. মেজবাহ (২৫) এবং তার বান্ধবী মোছা. মরিয়ম(১৯)। তাদের উভয়ের বাড়ি রাজশাহীর চারঘাট এলাকায়।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোটরসাইকেলযোগে যুবক ও যুবতী সদর উপজেলার হয়বতপুরের দিক থেকে নাটোর শহরে দিকে যাচ্ছিলেন। পথে গাজির বিল এলাকায় নাটোর গামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের ২ আরোহী নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝলমলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. অনিক বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে এবং বাসটি আটক করেছে। নিহতের পরিচয় সনাক্ত করতে পেরেছি, যুবক- যুবতী দুজনের বাড়ি রাজশাহীর চারঘাট এলাকায়। দুজনের পরিবারকে জানানো হয়েছে, তারা নাটোরে আসছেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments