স্টাফ রিপোর্টার: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় জড়িত তিনজনকে দুই মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। দণ্ডিতরা হলো: ১। মোঃ শাকিব হোসেন (২৪) ২। মোঃ শাহরিয়া নাজিম রবিন (২১) ও ৩। ইমতিয়াজ আহাম্মেদ (২৫)
ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) ডিএমপি মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য জানিয়েছেন।
শাহবাগ থানা সূত্রে জানা যায়, বুধবার (২১ জানুয়ারি) রাত আনুমানিক ২০.৪৫ ঘটিকার সময় আশঙ্কাজনক অবস্থায় লাকি বেগম (৩৪) নামের এক নারীকে তার আত্মীয় স্বজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। চিকিৎসা চলাকালে রাত আনুমানিক ২৩.০০ ঘটিকার সময় কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু লাকি বেগমের ছেলে রাকিব দাবি করে ভুল চিকিৎসায় তার মায়ের মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাকিবের বন্ধু গ্রেফতারকৃত শাকিব ফোন করে তার আরও কিছু বন্ধুদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসতে বলে। কিছুক্ষণ পর শাকিবসহ অজ্ঞাতনামা আরও ২০/৩০ জন লোক হাসপাতালে এসে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের সাথে খারাপ আচরণ করতে শুরু করে। এক পর্যায়ে তারা সেখানে কর্তব্যরত দুইজন ইন্টার্ন চিকিৎসককে মারধর করে। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তিনজনকে আটক করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পে হস্তান্তর করে। এছাড়া অজ্ঞাতনামা বাকি হামলাকারীরা পালিয়ে যায়।
আটককৃত তিনজনকে পরবর্তীতে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর নিকট উপস্থাপন করা হলে তাদের অপরাধ আমলে নিয়ে প্রত্যেককে দুই মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডিতদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments