রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠী (নেছারাবাদ) উপজেলার সদর ইউনিয়নের পানাউল্লাপুর গ্রামের এক যুবক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। নিহতের নাম মোহাম্মদ তানিম হোসেন (২০)। তিনি পানাউল্লাপুর নিবাসী মোহাম্মদ জাহাঙ্গীরের ছোট ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, রবিবার সকালে পিরোজপুর যাওয়ার উদ্দেশ্য তানিম ও আনিসুর রহমান নামে দুই যুবক বাড়ী থেকে মটরসাইকেলে বের হয়। তারা মটরসাইকেল নিয়ে উপজেলার শেহাংগল এলাকায় পৌছায়। এসময় ওই সড়কের পাশে বেলায়েত নামে এক ব্যক্তি গাছ কাটছিল। তারা গাছ নামানোর জন্য রাস্তায় আড়াআড়িভাবে রশি বাধে। এসময় চলন্ত মটরসাইকেলের চালক রশি দেখে মাথা নিচু করে কিন্তু পিছনের আরোহী তানিম রশি খেয়াল করেনি। একারনে সে ওই রশিতে পেচিয়ে গাড়ী থেকে রাস্তায় পড়ে যায়। এতে তানিমের নির্মম মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী মো: রায়হান ফয়সাল বলেন, গাড়ীটি শেহাংগল এলাকায় পৌছে। রাস্তায় আড়াআড়ি রশি দেখে গাড়ির চালক আনিছ মাথা নিচু করে। পিছনের আরোহী তানিম তা খেয়াল করতে না পেরে গলাশ রশি পেচিয়ে গাড়ী থেকে রাস্তায় লুটিয়ে পড়ে।
নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তার লিমা আক্তার জানান, ওই যুবককে হাসপাতালে আনার পূর্বেই মৃত্যু হয়েছে। তার মাথায় প্রচুর আঘাত পেয়ে অনেক রক্তক্ষরন হয়েছে। হয়তো এতেই তার মৃত্যু হয়েছে। নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ(ওসি) মো. বনি আমিন জানান, "আমরা খবর পেয়ে হাসপাতালে লাশের কাছে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।" এদিকে তানিমের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে বইছে শোকের মাতম।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments