কামরুজ্জামান শাহীন,ভোলা॥ ভোলায় বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর পরিবেশে মাসব্যাপী পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) শিল্প ও পণ্য মেলা ২০২২ শুভ উদ্বোধন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার বিকেলে ভোলা জেলা পুনাকের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে এ মেলার শুভ উদ্বোধন করা হয়।
ভোলা জেলা পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) এর সভানেত্রী নুরজাহান ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিবেসে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় পুনাক সভানেত্রী বলেন, পুনাক পুলিশ পরিবারের নারী সদস্যদের একটি কল্যাণমুখী সংগঠন। ১৯৮৬ সালে পুনাক প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। দীর্ঘ পথ পরিক্রমা ও সময়ের বিবর্তনে পুনাক ভোলায় আজ জেলা পুলিশ পরিবারের নারী সদস্যদের গৌরব, আস্থা ও অনুপ্রেরণার প্রতীক।সংগঠনটি নারীর ক্ষমতায়ন ও নারীর কল্যাণসহ সমাজের বিভিন্নমুখী কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পুনাক ভোলা নারী জাগরণে কল্যাণমুখী নতুন নতুন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সমাজের অসহায় ও দুস্থ্য নারীদের একান্ত নিভর্রতা ও আশ্রয়স্থল হিসেবে গড়ে উঠতে সক্ষম হয়েছে।
তিনি আরও বলেন, মাসব্যাপী এই মেলায় ৯৫ টি ষ্টল রয়েছে। এখানে নারীদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাসহ সিসি ক্যামেরা স্থাপনে মেলার সকল কার্যক্রম নিয়মিত তদারকি করা হচ্ছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ফরহাদ সরদার, নাজনীন তৃষা, সহ সভানেত্রী, পুনাক ভোলা, জেলা পুলিশ ও পুনাকের সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments