দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে শ্রেণিকক্ষে বা ক্লাসরুমে বিষপান করে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। উপজেলার প্রাগপুর ইউনিয়নের জেএমজি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী বিনা খাতুন (১৩) বিষপান করে আত্মহত্যা করেছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিনা খাতুন জয়পুর এলাকার কৃষক আতর আলীর মেয়ে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিনা খাতুন জেএমজি মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। ঘটনাটি জানাজানি হলে পরিবারের সদস্যরা তাকে বকা দেয়। মা-বাবার বকুনি খেয়ে ঘরে থাকা ক্ষেতের ঘাসমারা বিষ স্কুলব্যাগে করে নিয়ে যায় বিনা। পরে সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে টিফিন পিরিয়ডের সময় ক্লাসরুম বা শ্রেণিকক্ষ থেকে সকলে বেরিয়ে গেলে সে ঘাসমারা বিষপান করে। সহপাঠীরা বিনার বিষপানের ঘটনাটি দেখে শিক্ষকদের জানালে শিক্ষক ও পরিবার সদর্যা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।
এবিষয়ে জেএমজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম নান্নু বলেন, বিনা খাতুন প্রেম ভালোবাসার ঘটনায় পারিবারিক কারণে মানসিক চাপে ছিল। সে টিফিন পিরিয়ডে ক্লাসরুমে বিষপান করে। আমরা তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি।
শ্রেণিকক্ষে বিষপানে শিক্ষার্থীর মৃত্যুর বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ বলেন, অষ্টম শ্রেণির এক ছাত্রী বিনা খাতুন বিষপান করে মারা গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments