বরিশাল অফিস : এক নারীকে ধর্ষণের অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন কালাম মোল্লাকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় বাকেরগঞ্জ উপজেলা সদর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কালাম মোল্লা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ বরিশাল জেলা শাখা এবং বরিশাল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কমলেশ চন্দ্র হালদার বলেন, মামলার খবর পেয়ে কালাম মোল্লা বরিশাল থেকে পালিয়ে কুয়াকাটার উদ্দেশে যাচ্ছিলেন। থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম তাঁকে বাকেরগঞ্জ থেকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, কাউন্সিলর কালামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শনিবার সকালে তাঁকে আদালতে প্রেরণ করা হবে। আর ওই নারীকে পরীক্ষার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে কালাম মোল্লার বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন ভুক্তভোগী নারী (৩০)।
থানা পুলিশ সূত্র বলছে, কাশীপুর ইউনিয়নের মগড় গ্রামের এক নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে কাউন্সিলর কালাম মোল্লার বিরুদ্ধে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযোগ করেন। ওই নারী অভিযোগ দেওয়ার পর শুক্রবার দুপুরে এজাহার হিসেবে গ্রহণ করা হয়। ওই নারীর অভিযোগ, দীর্ঘদিন ধরে কালাম মোল্লা তাকে ধর্ষণ করে আসছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments