স্টাফ রিপোটার: জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ আজ ২৫ মার্চ ২০২৪ বিভিন্ন কর্মসুচির মাধ্যমে ‘গণহত্যা দিবস’ পালন করেছে। কর্মসূচিগুলির মধ্যে ছিল ভোর ৬টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও গণহত্যার শিকার ৩০ লক্ষ গণশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ, সন্ধ্যা ৭টায় শহীদ কর্নেল তাহের মিলনায়তনে আলোচনাসভা, পুষ্পস্তবক অর্পণ ও আলোক প্রজ্জ্বলন গণহত্যার শিকার ৩০ লক্ষ গণশহীদের প্রতি শ্রদ্ধা জানায়। সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার। আলোচনা সভায় ভাষণদান কালে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, পাকিস্তান হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দালাল সহযোগী জামাতে ইসলাম, মুসলিম লীগ, নেজামে ইসলাম, ইসলামী ছাত্র শিবিরসহ ইসলামী রাজনৈতিক দলসমূহের নেতা—কর্মী—সমর্থকদের সমন্বয়ে গঠিত রাজাকার বাহিনী, আলবদর বাহিনী দ্বারা সংঘটিত নির্বিচার গণহত্যা—গণধর্ষণ—গণনির্যাতনের ঘটনা শুধু বাংলাদেশ ও বাঙালি জাতির ইতিহাসে হৃদয়বিদারক কালো অধ্যায়ই নয়, বিশ্বের ইতিহাসের বর্বরতম যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধের ঘটনা। জনাব ইনু বলেন, জাতির জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ১৯৭১ এর যুদ্ধাপরাধীদের বিচার জরুরি ছিল। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান যুদ্ধাপরাধীদের বিচারে আইনী জটিলতার অপাসারণ করে ট্রাইব্যাল গঠন করে দিয়ে যুদ্ধাপরাধীদের বিচারের পথ খুলে দেয়ার জন্য। তিনি সকল যুদ্ধাপরাধীকে খুঁজে বের করে বিচারের সম্মুখীন করার কাজ অব্যাহত রাখার জন্য। তিনি জাতীয় সংসদে ২৫ মার্চ গণহত্যা দিবস পালনের বিষয়ে সাবেক এমপি শিরীন আখতার উত্থাপিত ও সর্বসম্মতভাবে গৃহিত প্রস্তাবের আলোকে ২৫ মার্চ গণহত্যা দিবসকে রাষ্ট্রীয় হিসাবে পালনের জন্য মন্ত্রী পরিষদীয় সিদ্ধান্ত গ্রহণ ও প্রজ্ঞপনের দাবি করেন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments