বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ শারদীয় দুর্গোৎসবের শেষ দিন বিজয়া দশমী বৃহস্পতিবার যথাযোগ্য ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে রাণীশংকৈল উপজেলায়।
উপজেলার ৫৫টি পূজামণ্ডপে সকাল থেকে ভক্তদের উপস্থিতিতে শুরু হয় পুষ্পাঞ্জলি ও সিঁদুর খেলার আনুষ্ঠানিকতা।
সকাল ১০টার দিকে পূজার পর শুরু হয় অঞ্জলি প্রদান। হাতে হাতে ফুল নিয়ে ভক্তরা পুরোহিতের সঙ্গে বেদ মন্ত্রোচ্চারণে অংশ নেন। মন্ত্রপাঠ শেষে উলুধ্বনি ও শঙ্খধ্বনির মধ্যে দেবী দুর্গাকে পুষ্পাঞ্জলি নিবেদন করা হয়। ভক্তদের ভিড় বাড়তে থাকায় একাধিকবার অঞ্জলি দেওয়ার ব্যবস্থা করা হয়।
বেলা ১১টার দিকে শুরু হয় সিঁদুর খেলার আনুষ্ঠানিকতা। ভক্তরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দেবীকে সিঁদুর মাখিয়ে প্রণাম জানান। এরপর একে অপরকে সিঁদুর মেখে আনন্দ ভাগাভাগি করে নেন। শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পূজামণ্ডপ এলাকা।
দুপুরের পর অনুষ্ঠিত হয় আরতির মধ্য দিয়ে শোভাযাত্রা। পরে বিকেল ৫ টায় পৌর শহরের কুলিক নদীতে আনুষ্ঠানিকভাবে প্রতিমা বিসর্জন দেওয়া শুরু হয়।
দুর্গোৎসব চলাকালীন রাণীশংকৈলে ৫৫ টি পূজামণ্ডপে সর্বক্ষণ কঠোর নিরাপত্তা নিশ্চিত করে আইনশৃঙ্খলা বাহিনী। উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে শান্তিপূর্ণ পরিবেশে এবারের দুর্গাপূজা সম্পন্ন হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments