পঞ্চগড় প্রতিনিধি: "দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে কোন চিন্তা নাই" এই প্রতিপাদ্যেকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড়ে জাতীয় আইনগত সহায়তা প্রদান দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ সোমবার(২৮ এপ্রিল) সকালে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের শুভ সূচনা করা হয়। পরে আদালত চত্ত্বর থেকে জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির আয়োজনে একটি বর্ণাঢ্য রেলি বের করা হয়। রেলিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থান গিয়ে শেষ হয়। এতে সিনিয়র জেলা ও দায়রা জজ সহ বিচারক গণ, জেলা জজ আদালতের পিপি, জিপি, আইনজীবী সমিতির নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্টরা অংশ গ্রহন করেন।
পরে জেলা আইনজীবী সমিতি চত্ত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা আইগত সহায়তা প্রদান কমিটির সদস্য সচিব ও আইগত সহায়তা প্রদান কর্মকর্তা সিনিয়র সহকারী জজ লিমেন্ট রায়ের সঞ্চালনায় ও জেলা আইগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মোহা. ইমদাদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলাও দায়রা জজ) ও জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির সদস্য মাসুদ পারভেজ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির সদস্য মো. নরুজ্জামান, জেলা ও দায়রা জজ আদালতের পিপি আদম সুফী, জিপি আব্দুল বারী প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments