সিংড়া (নাটোর) প্রতিনিধি: ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কমপ্লেক্স ভবনে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে নাটোরের সিংড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সিংড়া প্রেস ক্লাব এবং বাংলাদেশ সাংবাদিক ও লেখক ফোরামের আয়োজনে শনিবার (২৪ আগস্ট) দুপুর ১টায় সিংড়া প্রেসক্লাব কমপ্লেক্স ভবনের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি ও কালের কন্ঠ প্রতিনিধি মো. এমরান আলী রানা'র সভাপতিত্বে বক্তব্য দেন সিংড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও মানব কন্ঠ প্রতিনিধি সৌরভ সোহরাব, ডেইলি সান প্রতিনিধি আবু জাফর সিদ্দিকী, সময়ের আলো প্রতিনিধি শহিদুল ইসলাম সুইট, দৈনিক জবাবদিহির প্রতিনিধি আলিফ বিন রেজা, লেখক ও কবি আবুল হোসেন, মাহবুব আলম মান্নান, জয়নাল আবেদীন, রিক্তা বানু, রাজ কালাম, মুফতি জাকারিয়া মাসউদ, আজাহার আলী, ওহিদুর রহমান কবির, সাংবাদিক শোভন আহমেদ সাদ্দাম, কাবিল উদ্দিন কাফি, ছাত্র নোমান ফয়সাল, সজিব সরদার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বিভিন্ন সময় গণমাধ্যমের ওপর হামলার ঘটনা ঘটে, যা দুঃখজনক। কিছু দিন আগে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কমপ্লেক্স ভবনে সন্ত্রাসী হামলা-ভাঙচুর হয়েছে। এ ঘটনায় হামলাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments