আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীর চাঞ্চল্যকর অটোরিকশা চালক রফিক মিয়া হত্যা ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব জানায়, শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গুরুচরন দূধনই গ্রামের জহুরুল হকের ছেলে
মোঃ রফিক মিয়া ১২ সেপ্টেম্বর তার ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই সে নিখোঁজ হয়। ১৪ সেপ্টেম্বর জেলার নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের পূর্ব সমশ্চুড়ার একটি পাহাড় থেকে রফিক মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে র্যাব ছায়া তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে ঝিনাইগাতীর সারিকালি নগরের মোস্তফাকে ১৯ সেপ্টেম্বর ময়মনসিংহের ভালুকার সিক স্টোর থেকে আটক করে। তার স্বীকারোক্তি অনুযায়ী একই উপজেলার তালতলা দুধনই এলাকার নুর ইসলামকে গ্রেফতার করে র্যাব।
তারা উভয়ই হত্যাকান্ড ও অটোরিকশা ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ছিনতাই হওয়া অটোরিকশাটি শেরপুর সদর উপজেলার বাজিতখিলার আব্দুল করিমের বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ।
আজ বেলা এগারোটার সময় র্যাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১৪ এর স্কোয়াড্রন লিডার ও কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments