মো.পাভেল ইসলাম রাজশাহীঃ রাজশাহী নগরীতে বেকারি কারখানার আগুনে পুড়ে গেছে প্রায় দেড় কোটি টাকার ফ্রিজ। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নগরীর বিসিক শিল্প এলাকায় এ ঘটনা ঘটে।
গুদামটি ব্যবহার করত দেশীয় ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। গুদামের পাশেই ছিল সুরমা বেকারির কারখানা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানিয়েছেন, রাত ৩টা ৪৮ মিনিটে আগুন লাগার খবর আসে। তখনই দমকল কর্মীরা বেরিয়ে পড়েন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে দমকল কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট অংশ নেয়। প্রায় সোয়া ২ ঘণ্টার চেষ্টায় সকাল ৭টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন পুরোপুরি নেভাতে আরও প্রায় ঘণ্টাখানেক সময় লাগে।
তিনি আরও বলেন, পাশের বেকারির কারখানার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের ফ্রিজের গুদামে ছড়িয়ে পড়ে।
ওয়ালটনের পক্ষ থেকে জানানো হয়, আগুনে তাদের দেড় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের হিসেবে ক্ষতির পরিমাণ প্রায় ৭০ লাখ টাকা। এছাড়া ৮০ লাখ টাকার মালামাল উদ্ধার করা গেছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments