কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় শান্তিপূর্নভাবে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ব্যালটের মাধ্যমে বুধবার সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এ ভোট গ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। ২ লাখ ৫ হাজার ৪২৫ ভোটের বিপরিতে এ ভোট কেন্দ্র ছিলো ৭৪ টি। চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্ন অফিসার মো.মস্তফা কামাল জানিয়েছেন, অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ১২টি ইউনিয়ন ও দুইটি পৌরসভায় ১৫ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ১ জন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বিপুল সংখ্যক আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছেন। উৎসবমুখর পরিবেশে অবাধ নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে এই কর্মকর্তা জানিছেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments