জাতীয় প্রেসক্লাবের সামনে আওয়ামীলীগের নেতাকর্মীদের ওপর হামলা

প্রকাশ : 19 Oct 2024
জাতীয় প্রেসক্লাবের সামনে আওয়ামীলীগের নেতাকর্মীদের ওপর হামলা

ডেস্ক রিপোর্ট: জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করতে আসা আওয়ামীলীগের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে বিএনপি। শনিবার (১৯ অক্টোবর) দুপুরের দিকে এ হামলার ঘটনা ঘটেছে।

জানাগেছে, ৭ মার্চ ও ১৫ আগষ্ট জাতীয় দিবস হিসেবে বাতিলের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে ক্রিয়েটিভ রাইটার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে আওয়ামীলীগের কিছু কর্মী ও সমর্থন অংশ নিলে বিএনপির নেতাকর্মীরা হামলা চালায়। হামলায় বেশ কয়েকজন গুরুত্বর আহত হয়েছে।

এর মধ্যে ক্রিয়েটিভ রাইটার্স অ্যাসোসিয়েশনের মুখপাত্র কুতুব হিলালীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ভর্তি করা হয়েছে।





সম্পর্কিত খবর

;