সুব্রত সানা: বাংলাদেশ অর্থনীতি সমিতি আগামী ২০২২-২৩ অর্থবছরের জন্য ২০ লাখ ৫০ হাজার ৩৬ কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব করেছে ।রোববার ঢাকায় সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি ড. আবুল বারকাত এ প্রস্তাব পেশ করেন।
বৈশ্বিক অর্থনৈতিক মহামন্দা,কোভিড মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অনিশ্চিত-অভিঘাত হিসাবে রেখে বড় আকারের এই বাজেট তারা প্রস্তাব করছে বলে জানান তিনি।
অর্থনীতি সমিতির এবারের প্রস্তাবিত বাজেট চলতি ২০২১-২২ অর্থবছরের বাজেটের তুলনায় ৩ দশমিক ৪০ গুণ বেশি। চলতি ২০২১-২২ অর্থবছরের বাজেটের আকার বা মোট ব্যয় প্রাক্কলন করা হয়েছিল ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা, যা জিডিপির ১৭ দশমিক ৫ শতাংশ।
সমিতির প্রস্তাবিত বাজেটকে জনগণতান্ত্রিক বাজেট অভিহিত করে আবুল বারকাত বলেন, এই বাজেটের মূল লক্ষ্য হলো-আগামী ১০ বছরের মধ্যে দেশের সংখ্যাগরিষ্ঠ ৭০ থেকে ৮০ শতাংশ মানুষকে টেকসই মধ্যবিত্ত শ্রেণীতে রূপান্তর করা।একইসাথে বিদ্যমান অসমতা ও দারিদ্রতা সর্বনিন্ম পর্যায়ে নামিয়ে আনা। যা হবে মুক্তিযুদ্ধের চেতনার আলোকে একটি ‘শোভন সমাজব্যবস্থা’।
আবুল বারকাতের বিকল্প বাজেটে মোট ৩৮টি সুপারিশ রয়েছে। প্রস্তাবিত বিকল্প বাজেটে সরকারের রাজস্ব আয় থেকে আসবে ১৮ লাখ ৭০ হাজার ৩৬ কোটি টাকা,অর্থাৎ মোট বাজেট বরাদ্দের ৯১ দশমিক ২ শতাংশের জোগান দেবে সরকারের রাজস্ব আয়। বাকি ৮ দশমিক ৭ শতাংশ অর্থাৎ ১ লাখ ৮০ হাজার কোটি টাকা হবে বাজেট ঘাটতি।
সংবাদ সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৬৪টি জেলা,১০৭টি উপজেলা এবং ২১টি ইউনিয়ন থেকে বাংলাদেশ অর্থনীতি সমিতির সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা যুক্ত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments