সুব্রত সানা: মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশ আজ বর্গীদের কবলে পড়েছে। চারিদিকে চলছে সন্ত্রাস ও দুর্নীতি-লুটপাটের মহৌৎসব। বিধ্বস্ত অর্থনীতি, লন্ডভন্ড বিচার ব্যবস্থা। দিশেহারা দেশের জনগণ আজ এই অবস্থা থেকে মুক্তি চায়। এজন্য প্রয়োজন বিভিন্ন দলমত, শ্রেণী-পেশার মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধ আন্দোলন’ বলে অভিমত দিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
আজ ১৬ নভেম্বর মঙ্গলবার বেলা ৩ টায় ঢাকা মহানগর দক্ষিণ শ্যামপুর থানাধীন ৫১, ৫৪ ও ৪৭ নং ওয়ার্ড বিএনপি’র পৃথক পৃথক তিনটি কর্মীসভায় অনুষ্ঠিত হয়। ওয়ার্ড কমিটি পুণর্গঠন কল্পে গঠিত সাংগঠনিক টীম-৮ এর প্রধান লিটন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভা সমূহে প্রধান অতিথি ছিলেন-বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন-ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব রফিকুল আলম মজনু।
কর্মীসভাগুলোতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতা আবদুস সাত্তার, আ ন ম সাইফুল ইসলাম, তানভীর আহমেদ রবিন, ফরহাদ হোসেন, আকবর হোসেন নান্টু, জুম্মন মিয়া চেয়ারম্যান, আবদুল হাই পল্লব, এ্যাডভোকেট মহিউদ্দিন চৌধুরীসহ মহানগর ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
সদস্য সচিব রফিকুল আলম মজনু তার বক্তব্যে বলেন-দেশের দুর্দিনে অর্থাৎ ১৯৭১ ও ১৯৭৫ সালে জিয়াউর রহমান এবং ১৯৯১ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের পাশে দাঁড়িয়েছিলেন, আজও তেমনিভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান জনগণকে সাথে নিয়ে স্বৈরশাসকের কবল থেকে দেশকে মুক্ত করতে ভূমিকা রাখছেন। জনগণের দুঃখ-দুর্দশা লাঘব এবং দেশ থেকে ফ্যাসিবাদী শাসনের মুলোৎপাটন ঘটাতে বিএনপি-কেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments