পিরোজপুর অফিস: নানান আয়োজনে পিরোজপুরে উদযাপিত হয়েছে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সোমবার (২৭ অক্টোবর) সকালে জেলা স্টেডিয়াম মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক কামরুজ্জামান তুষার, সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, যুগ্ম আহ্বায়ক রিয়াজ সরদার, সালমান জাকির, তানজিদ হাসান শাওনসহ জেলা ও বিভিন্ন উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ। র্যালি ও সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক যুবদল নেতা-কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, বিএনপির বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে। এসব অপচেষ্টা মোকাবিলায় পিরোজপুর জেলা যুবদলসহ সংগঠনের সব ইউনিট সতর্ক অবস্থানে রয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments