ডেস্ক রিপাের্ট: রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহ্যাবের আবাসন মেলা চলছে। প্রথম দুই দিন ক্রেতা–দর্শনার্থীর উপস্থিতি কম থাকলেও শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনের দর্শনার্থী উপস্থিতি বাড়ে। গতকাল শনিবারও দুপুরের পর থেকেই ক্রেতা–দর্শনার্থীর ভিড় বাড়ছিল।
সবই যখন ঠিকঠাক চলছিল, তখন আবাসন প্রতিষ্ঠান ডোম–ইনো বিল্ডার্সের স্টলে ঘটে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। শেষ বিকেলে তাদের নির্মাণাধীন শান্তিনগরের একটি প্রকল্পের জমির তিন উত্তরাধিকারী আসেন স্টলে। ডোম–ইনোর কর্মকর্তাদের কাছে ওই প্রকল্পের ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার কথা বলেন তাঁরা। তবে কথোপকথনের একপর্যায়ে জমির মালিকেরা উত্তেজিত হয়ে একজন কর্মকর্তাকে বলেন, টাকা দিতে হবে, এ জন্য আপনি এখন আমাদের চেনেন না…।
ওই সময় হট্টগোল শুরু হলে রিহ্যাবের একজন কর্মকর্তা জমির মালিকদের সেখান থেকে সরিয়ে নিয়ে মেলা প্রাঙ্গণের কার্যালয়ে নিয়ে যান। তখন তাঁদের সঙ্গে রিহ্যাবের একাধিক নেতা কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
জানতে চাইলে রিহ্যাবের সহসভাপতি সোহেল রানা বলেন, ‘২০১৪ সালে শান্তিনগরে ওই প্রকল্পের কাজ শুরু করে ডোম–ইনো। পাঁচ ও ছয় কাঠা আয়তনের পৃথক দুই জমিতে নির্মাণাধীন প্রকল্পের কাজ গত আট বছরে শেষ হয়নি। প্রকল্পের একাংশে সাততলা পর্যন্ত হলেও অন্য অংশে কেবল বেসমেন্টের কাজ হয়েছে। তিনি আরও বলেন, আমরা জমির মালিকদের বলেছি, আপনারা বিষয়টি নিয়ে রিহ্যাবে আনুষ্ঠানিক অভিযোগ করুন। তারপর আমরা সেটি সমাধান করব।’
এ বিষয়ে ডোম–ইনোর জ্যেষ্ঠ ব্যবস্থাপক জহুরুল ইসলাম বলেন, ‘জমির মালিকেরা একতরফাভাবে আমাদের দোষারোপ করেছেন। অথচ তাঁদের সঙ্গে আমাদের অফিসে বেশ কয়েকবারই কথা হয়েছে। তাঁরা একটি জমি বুঝিয়ে দিতে দেরি করার কারণেই প্রকল্পের নির্মাণকাজে বিলম্ব হয়েছে।’
প্রথমআলো
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments