ডেস্ক রিপোর্ট: শর্ট ভিডিও তৈরির প্ল্যাটফর্ম টিকটকে কমিউনিটি গাইডলাইন না মানায় ৯১ মিলিয়ন ভিডিও সরিয়েছে। ২০২১ সালের তৃতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী ৯১ মিলিয়নেরও বেশি ভিডিও মুছে ফেলা হয়েছে। এর মধ্যে ৭৩.৯ শতাংশ হয়রানি এবং ৭২.৪ শতাংশ প্রতিহিংসামূলক ভিডিও সক্রিয়ভাবে সরানো হয়েছে। সক্রিয় অপসারণ পদ্ধতিতে এ ভিডিওগুলোতে কেউ রিপোর্ট করার আগেই সরিয়ে ফেলা হয়েছে। টিকটক প্ল্যাটফর্মে পোস্ট করার ২৪ ঘণ্টার মধ্যেও কিছু ভিডিও সরিয়ে ফেলা হয়। সম্প্রতি প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ১৪ মিলিয়ন ভিডিও এবং রাশিয়াতে প্রায় ৭ মিলিয়ন ভিডিও সরিয়ে ফেলা হয়েছে।
শুধু তাই নয়, মিলিয়ন মিলিয়ন স্প্যাম অ্যাকাউন্টের সঙ্গে জাল সম্পৃক্ততা রোধ করার জন্য কঠোর পদক্ষেপের অংশ হিসাবে টিকটক প্ল্যাটফর্ম থেকে বিলিয়ন ফেক লাইক, ফলোয়ার এবং ফলো রিকোয়েস্ট স্থায়ীভাবে সরিয়ে দেওয়া হয়েছে।
তৃতীয় প্রান্তিকে কোভিড-১৯ সংবলিত ৪৬ হাজারেরও বেশি ভুল তথ্যের ভিডিওসহ মোট ৮২.৮৬ শতাংশ ভিডিও সক্রিয়ভাবে প্ল্যাটফর্ম থেকে সরানো হয়েছে। যার মধ্যে নগ্নতা এবং যৌন কার্যকলাপ, শিশু নিরাপত্তা এবং অবৈধ কার্যকলাপ এবং নিয়ন্ত্রিত পণ্য অন্যতম।-যুগান্তর
ডেস্ক রিপোর্ট: মোবাইল ফোন প্রযুক্তি নিয়ে বিশ্বের সবচেয়ে বড় আয়োজন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৬–এ অগমেন্টেড হিউম্যান ইন্টেলিজেন্স (এএইচআই) কেন্দ্রিক নিজেদের নতুন পরিকল্পনা তুলে ধরেছে এআই ড ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টিভি নাটক ব্যাচেলর পয়েন্ট ও প্রযোজনা প্রতিষ্ঠান বুম ফিল্মসের বিশেষ অন-স্ক্রিন সহযোগিতায় সম্পূর্ণ নতুন অপো এ৬এস প্রো আজ (২৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে উন্মোচন ...
ডেস্ক রিপোর্ট: অত্যাধুনিক এআই ক্যামেরা ও নেক্সট-জেনারেশন ইমেজিং প্রযুক্তি নিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনার ম্যাজিক৮ প্রো। ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬ -এ ডিভাইসটি উন ...
ডেস্ক রিপোর্টঃ স্মার্টফোন ব্যবহারকারীরা বছরের পর বছর ধরে পাওয়ার ব্যাংকের ওপর নির্ভরশীল হয়ে ছিলেন, যেখানে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারকে আদর্শ ধরা হতো। ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিকে যথেষ্ট মনে হলেও, এর চে ...
সব মন্তব্য
No Comments