ডেস্ক রিপোর্ট: যমুনা ফিউচার পার্কে ভাইব্রেন্ট গ্রাহকের চাহিদা মেটাতে ও সারাদেশে ব্যবসার পরিধি বিস্তারের ধারাবাহিকতায় রাজধানীর ঢাকায় অবস্থিত এবং দক্ষিন এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শপিং মল যমুনা ফিউচার পার্কে উদ্বোধন করা হল ভাইব্রেন্টের ২২ তম আউটলেট এবং প্রথম ফ্লাগশিপ স্টোর। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মোল্লাহ এটি উদ্বোধন করেন। ভাইব্রেন্ট ইউএস-বাংলা গ্রুপের অন্যতম একটি প্রতিষ্ঠান।
আজ শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির এবং ইউএস-বাংলা গ্রুপের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দও উপস্থিত ছিলেন।
আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ভাইব্রেন্টের শো-রুম গুলোতে রয়েছে পরিবারের ছোট থেকে বড় সকলের জন্যে জুতা সহ বিভিন্ন ডিজাইনের লেদার সামগ্রী, ট্রাভেল ব্যাগ, পুরুষ গ্রাহকদের জন্য পাঞ্জাবী, শার্ট, টি-শার্ট। এছাড়া মানসম্মত এবং আকর্ষণীয় হাজারেরও বেশি ডিজাইনের বিভিন্ন লাইফস্টাইল সামগ্রীর কালেকশন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments