আওয়ামী লীগ হলো লুটেরাদের দল: আবদুস সালাম

প্রকাশ : 04 Jan 2025
আওয়ামী লীগ হলো লুটেরাদের দল: আবদুস সালাম

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেছেন, আওয়ামী লীগ হলো লুটেরাদের দল, চোরের দল। এরা কম্বল চোর, রিলিফ চোর, ভোট চোর, টাকা চোর, ব্যাংক চোর। সব চোরের দল হলো আওয়ামী লীগ। যখনই আওয়ামী লীগ চুরিদারী করে দেশটাকে শেষ করে দিয়েছে আর বিএনপি ক্ষমতায় এসে দেশটাকে সাজিয়েছে।


তিনি বলেন, ৭১ সালে স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য ২৫ এ মার্চের পর আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যায় নাই। ওই সময় মেজর জিয়াউর রহমান মুক্তিযোদ্ধের ঘোষণা দিয়ে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। স্বাধীনতার পর ৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত আওয়ামী লীগ লুটপাট করে দেশটাকে ছাড়খাড় করে ফেলেছিলো। এদেশের মানুষ খাইতে পায় নাই। রাস্তায় বেওয়ারিশ লাশ পরে থাকতো, তাদের দাফন করার কেউ ছিলো না। সে অবস্থায় এদেশের সেনাবাহিনী ও জনগণ মিলে জিয়াউর রহমানকে ক্ষমতায় বসানোর তিনি দেশের মানুষের জন্য কাজ করে দেশটাকে নতুন করে সাজিয়ে ছিলেন।


শনিবার ৪ জানুয়ারি এক দোয়া মাহফিল ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিএনপি পাকুন্দিয়া উপজেলা শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি মরহুম আমিনুর রহমান ভূঁইয়া (এমাদ মিয়া) এর ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।


পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় এবং তৌফিকুল ইসলাম ট্রাস্ট এর নির্বাহী পরিচালক মোঃ সাইফুল ইমাদ সাব্বি সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী ফয়সাল সালাম সাগর।

সম্পর্কিত খবর

;