ডেস্ক রিপোর্ট : বিআরটিসির বাসে শিক্ষার্থীদের চলাচলের ক্ষেত্রে বাস ভাড়া শতকরা ৫০ ভাগ কমানোর সিদ্ধান্ত হয়েছে এবং আগামী পহেলা ডিসেম্বর থেকে বিআরটিসি বাসের জন্য পুনঃনির্ধারিত বা কনসেশনকৃত এ ভাড়া সারাদেশে কার্যকর হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ।
মন্ত্রী আজ তাঁর সরকারি বাসভবনে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান।
মন্ত্রী আরো জানান, ভ্রমণকালে শিক্ষার্থীদের অবশ্যই নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত ছবিযুক্ত বৈধ পরিচয় পত্র সাথে রাখতে হবে এবং প্রয়োজনে প্রদর্শন করতে হবে। সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীগণ বিআরটিসি বাসে চলাচলের ক্ষেত্রে এ কনসেশন পাবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির দিনে এ কনসেশন প্রযোজ্য হবে না এবং শীঘ্রই এ বিষয়ে বিআরটিসি প্রজ্ঞাপন জারি করবে বলেও তিনি জানান।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments