ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের জীবন বিমা খাতে আবারো সুপারব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেল মেটলাইফ। অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে সেরা ব্র্যান্ডগুলোকে পুরস্কৃত করে থাকে সুপারব্র্যান্ডস। সম্প্রীতি, সুপারব্র্যান্ডসের কাছ থেকে এ স্বীকৃতি অর্জন করেছে মেটলাইফ।
সুপারব্র্যান্ডস বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ব্র্যান্ডগুলোকে স্বীকৃতি দেয়। একটি স্বতন্ত্র বিচারক প্যানেলের মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হয়।
বাংলাদেশে মেইলাইফের ৭০ বছরের সমৃদ্ধ ইতিহাস রয়েছে। দেশের সর্বত্র বিস্তৃত উপস্থিতি, বিশ্বমানের বীমা ও গ্রাহক-সেবা এবং এ খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিমা দাবি নিষ্পত্তির ক্ষেত্রে সেরা রেকর্ডের কারণে সুপারব্র্যান্ডের স্বীকৃতি অর্জন করেছে মেটলাইফ। বাংলাদেশে ১০ লাখেরও বেশি ব্যাক্তি গ্রাহক ও ৮ শ’র বেশি প্রতিষ্ঠানকে জীবন বিমা সেবা প্রদান করছে মেটলাইফ।
এ বিষয়ে মেটলাইফ বাংলাদেশর মুখ্য নির্বাহী কর্মকর্তা, আলা আহমদ, বলেন, “আবারও সুপারব্র্যান্ডস পুরস্কার অর্জন করায় আমরা অত্যন্ত আনন্দিত। এজন্য আমাদের গ্রাহক, কর্মী, এজেন্ট ও নিয়ন্ত্রক সংস্থা সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাতে চাই। বিশ্বমানের জীবন বিমা প্রদানের মাধ্যমে মানুষকে সুরক্ষিত রাখার প্রতিশ্রুতির প্রতিফলন এই পুরস্কার। এটি বাংলাদেশের বিমা খাতের জন্যও একটি ইতিবাচক অধ্যায়।”
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments