স্টাফ রিপোটার: বিদ্যুৎ, গ্যাস, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং জাতীয় সম্পদ রক্ষা, পাচারকৃত অর্থ উদ্ধার, সারাদেশে রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালুর দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচি হিসেবে আজ ২৮ জানুয়ারি শনিবার ঢাকার দৈনিক বাংলার মোড়ে বিক্ষোভ সমাবেশ করেছে সিপিবি ঢাকা দক্ষিণ জেলা কমিটি। সমাবেশ শেষে ফকিরাপুল, রাজারবাগ, শাহজাহানপুর হয়ে খিলগাঁও পর্যন্ত পদযাত্রা অুনষ্ঠিত হয়।
পদযাত্রার পূর্বে সিপিবি ঢাকা দক্ষিণ কমিটির সম্পাদকন্ডলীর সদস্য আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি ঢাকা দক্ষিণ সম্পাদকমন্ডলীর সদস্য সাইফুল ইসলাম সমীর, জেলা কমিটির নেতা হযরত আলী, আব্দুল কুদ্দুস, জনি আরাফ খান, মঞ্জুর মঈন, সিপিবি গোড়ান শাখার সহ-সম্পাদক অনিক রায় প্রমুখ।
পদযাত্রা পূর্ব সমাবেশে বক্তারা বলেন, গণবিরোধী সরকার আর অবৈধ সিন্ডিকেটের যোগসাজশে ভোক্তা জনগণের পকেট কাটার মহোৎসব চলছে। ‘বিনা ভোটের সরকার’ দেশের মানুষকে আজ ভাতে মারতে চলেছে। ক্ষমতাসীন গোষ্ঠী তাদের লুটপাটের সকল দায় জনসাধারণের কাঁধে চাপিয়ে যাচ্ছে। নেতৃবৃন্দ, দেশবাসীকে লুটপাটতন্ত্রের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments