মোয়াজ্জেম হোসেন: বরিশাল জেলার উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের সন্তান আব্দুর রাজ্জাক তালুকদার আর নেই। শুক্রবার ( ২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ।
মরহুমের জানাজা হস্তিশুন্ড গ্রামের আব্দুর রাজ্জাক তালুকদার কমেপ্লেক্সে অনুষ্ঠিত হয়। শনিবার বেলা ২টায় অনুষ্ঠিত জানাজায় বিএনপি নেতা সরফুদ্দিন আহম্মেদ সেন্টু, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল, সৎসঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও আউসের সহযোদ্ধা সামছুল আলম জুলফিকার, আমরা উজিরপুরের সন্তান গ্রুপ (আউস)-এর অন্যতম উদ্যোক্তা মোয়াজ্জেম হোসেনসহ সদস্যবৃন্দ, বরিশাল শহরস্থ উজিরপুর সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার সর্বসাধারণ জানাজায় অংশগ্রহণ করেন।
বরিশাল শহরস্থ প্রাতঃভ্রমন ও শরীরচর্চা পরিষদের নেতৃবৃন্দও জানাজায় উপস্থিত ছিলেন। (এই পরিষদের সভাপতি ছিলেন মরহুম আব্দুর রাজ্জাক তালুকদার)। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শায়িত করা হয় তাকে।
মরহুম আব্দুর রাজ্জাক তালুকদার শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবে উপজেলায় সর্বজন স্বীকৃত ব্যক্তিত্ব ছিলেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments