জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মাস্টারপ্ল্যান ব্যতীত অপরিকল্পিতভাবে গাছপালা কেটে ভবন নির্মাণ বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে একদল শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২৫ মে) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্ত্বর থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রদক্ষিণ করে বটতলা হয়ে কয়েকটি সড়ক ঘুরে নতুন প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন তারা।
ডিপ ইকোলজি এন্ড স্নেক কনজার্ভেশন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সৈয়দা অনন্যা ফারিহা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন মাস্টারপ্ল্যান কে পিছে ফেলে নিজেদের মতো করে ভবন করছে।এতে করে আমাদের বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা হারিয়ে ফেলছি। যেখানে আইবিএ ভবনের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে সেখানে এখন বেশিরভাগ প্রাণী বসবাস । নতুন ভবন নির্মাণ হলেও সেখানে বাস্তুসংস্থানের ঝুকি মিনিমাইজ করার জন্য কী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেটা কেউ জানিনা।
চলচ্চিত্র আন্দোলনের সহ সাধারণ সম্পাদক সুদীপ্ত দে বলেন, নতুন প্রশাসনিক ভবনটিও মাস্টারপ্ল্যান ছাড়া করা হয়েছিল। এখন আবার বলা হচ্ছে এই ভবনে হচ্ছে না, নতুন ভবন দরকার।এর আগেও আইবিএ এর জন্য দুইটি জায়গা বরাদ্দ দেয়া হয়েছিল।সেখানেও গাছ কাটা হয়েছে কিন্তু ভবন তৈরী হয়নি।এখন আবার নতুন জায়গা বরাদ্দ দিয়ে সেখানে গাছ কেটে ক্যাম্পাসকে মরুকরণ করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments