ডেস্ক রিপোর্ট: প্রখ্যাত গল্পকার মোজাফ্ফর হোসেনের লেখা ছোটগল্পের সংকলন ‘মানুষের মাংসের রেস্তোরাঁ’ নিয়ে আলোচনার করে ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফে’র সদস্যরা।
এই বইটি মে মাসে গ্রুপে পড়া হয়, এবং এটি সবার মাঝে আকর্ষণীয় এবং চিন্তা-উদ্দীপক কথোপকথনের অনুপ্রেরণা জুগিয়েছে।
সভায় আলোচকরা উল্লেখ করেন, কীভাবে মোজাফ্ফর হোসেন তার গল্পগুলোতে বাস্তবতাকে ছাড়িয়ে গিয়েছেন এবং কতটা দক্ষতার সাথে বাস্তব ও কল্পনার মিশ্রণ ঘটিয়েছেন।এই অনন্য পদ্ধতিই তাকে অন্য লেখকদের থেকে আলাদা করে তুলেছে।
অংশ গ্রহণকারীরা বলেন, মোজাফ্ফর হোসেন যেহেতু বাস্তবতা এবং পরাবাস্তবতা উভয় লেন্সের মাধ্যমে তার গল্পগুলোকে উপস্থাপন করেন, তাই এই গল্পগুলোকে বেশির ভাগ সময়েই শুধু কাহিনীর চেয়েও অনেক বেশি মনে হয়; যার কারণে পাঠকরা তার গল্পে ট্র্যাডিশনাল প্লট খুঁজতে গেলে নিজেকে হারিয়ে ফেলতে পারেন।তার এই দ্বৈত দৃষ্টিকোণে সমাজের নিষ্ঠুরতা, বর্বরতা আর নৃশংসতার চিত্র— তীক্ষ্ণ ব্যঙ্গ এবং উপমার মাধ্যমে ফুটে উঠেছে।
১০ জুন ২০২৪ এ আলোচনায় লেখক নিজে উপস্থিত থেকে তাঁর লেখক জীবনের নানা দিক সবার সাথে শেয়ার করেন।তিনি অংশ গ্রহণকারীদের সাথে যুক্ত হয়ে, তাদের প্রশ্নের উত্তরদেন এবং তার কাজের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করেন।
জুন ২০২৪ মাসে, ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফে’র সদস্যরা কীর্তিমান লেখক আনিসুল হকের 'কখনো আমার মাকে' বইটি নিয়ে আলোচনা করবেন।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments