মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে কৃষি ক্ষেত থেকে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যার পর এখানে ফেলে রাখা হয়। মঙ্গলবার সকালে তার লাশ জালালপুর ইউনিয়নের সৈয়দপুর জমি থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত শামসুল হক মোল্লা (৫০) সৈয়দপুরের মৃত জালাল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে স্থানীয় কৃষকেরা সৈয়দপুর জমির মাঠে গেলে শামসুল হকের লাশটি পড়ে থাকতে দেখতে পান। পরে থানা পুলিশকে খবর দেয়া হলে তারা লাশটি উদ্ধার কররে। ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যার পর লাশটি সেখানে ফেলে রেখে যায়। এনায়েতপুর থানার ওসি মোহাম্মদ আনিসুর রহমান জানান, লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। রিপোর্ট পেলে হত্যার রহস্য উদঘাটন হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments