ডেস্ক রিপোর্ট: আজ ৬ ডিসেম্বর বিকাল ৫ টায়, নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সহযোগী যুব সংগঠন জাতীয় যুব জোটের মাসব্যাপী সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জাসদের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম। জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা মোঃ আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক এড. আবদুল হাই মাহবুব, কোষাধ্যক্ষ মনির হোসেন, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, সহ-সভাপতি আমিনুল আজিম বনি, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সামছুল ইসলাম সুমন প্রমূখ।
বক্তারা বলেন, ২০০৯ সাল থেকে আমরা বাংলাদেশ রাষ্ট্রের চিরশত্রু জঙ্গি-সাম্প্রদায়িক গোষ্ঠীদের দমনের যুদ্ধে আছি। এরা এখনো বাংলাদেশ রাষ্ট্রের মিমাংসীত বিষয়ের ওপর আঘাত করছে। এই যুদ্ধের ভেতরেই যথাসময়ে নির্বাচনও করতে হবে এবং জনজীবনের সমস্যাÑদ্রব্যমূল্যের উর্ধগতি, বেকারত্ব দূর, তেল-গ্যাসের উচ্চ মূল্য রোধ ও বৈষম্য-বঞ্চনা নিরসণ করতে হবে। বক্তারা বলেন, নির্বাচন ও ক্ষমতার প্রশ্নে দ্বন্দ্ব বিরোধ যতই থাকুক না কেন বাংলাদেশ রাষ্ট্রের চিরশত্রু জঙ্গি-সাম্প্রদায়িক গোষ্ঠীদের দমনে-বর্জনে এবং মিমাংসিত বিষয়ে একমত থাকতে হবে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments