উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ প্রতিরোধ ও সামাজিক উন্নয়ন বিষয়ে উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাংবাদিকদের সাথে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর বুধবার বিকাল ৪ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উজিরপুর সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি আঃ রহিম সরদার ও সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, নির্বাহী সদস্য কল্যান কুমার চন্দ প্রমুখ ।এ সময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নাজমুল হক মুন্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব চন্দ্র হাজারী, দপ্তর সম্পাদক মোঃ জুনায়েদ খান সিয়াম, সদস্য জি এম আকাশ,রফিকুল ইসলাম হিমেল,মিজানুর রহমান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ।
নবাগত ইউএনও মোঃ আলী সুজা বলেন, ‘আপনাদের সহযোগিতা পেলে উপজেলার বিভিন্ন সামাজিক উন্নয়ন কার্যক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে দেশের পক্ষে কাজ করা আরও সহজ হবে। আমি সাধারণ মানুষ হিসেবে আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই। আপনারা যেখানেই অনিয়ম দেখবেন সাথে সাথে আমাকে অবহিত করবেন। মাদক, সন্ত্রাস ,দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে চাই।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments