শ্যামল বিশ্বাস ( সাতক্ষীরা) আাশাশুনি: সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের কলিমাখালী গ্রামের হযরত আলী ভুট্টোর এর বড় ছেলে আহমেদ ইমতিয়াজ আলী প্রান্ত হারিয়ে গেছেন। মঙ্গলবার (৪ জুলাই) সকাল ১০ টার সময়ে গ্রামের বাড়ি হতে যশোরের উদ্দেশ্যে রওনা হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় যশোরের চাচড়া মোড় হতে ইজিবাইকে উঠার পর ইজিবাইকে থাকা ৬/৭ জন দুর্বৃত্ত লোক তাকে তুলে নিয়ে যায়। এ সময় সে তার কাছে থাকা মোবাইল ফোন হতে লুকিয়ে ফোন করে তার বাবার কাছে এ কথা জানায়। এখন তার মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে, এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় জিডি করা হয়েছে।
আহমেদ ইমতিয়াজ আলী প্রান্ত যশোর মুসলিম একাডেমির দশম শ্রেণির ছাত্র। তার বাবা হযরত আলী ভুট্টো একজন স্থানীয় সমাজ সেবক। তিনি ব্যাপারটি স্থানীয় লোকজনদের জানালে সকলেই দুঃখ প্রকাশ করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজ সংবাদটি শেয়ার করে।
এ ব্যাপারে হযরত আলী ভুট্টো বলেন, তার বা তার ছেলের সাথে কারও শত্রুতা নেই। সন্দেহজনক কেউ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন এ ব্যাপারে তার কোন ধারণা নেই। স্থানীয় জনগণের কাছে জানতে চাইলে সবাই বলেন প্রান্ত খুবই নম্র- ভদ্র একটি ছেলে এবং তার নিখোঁজ হওয়ার সংবাদে সবাই অত্যন্ত ব্যথিত।
হযরত আলী ভুট্টো আরও জানান, সংশ্লিষ্ট ব্যাপারে যশোর পুলিশ এবং র্যাবের একটি টিম অনুসন্ধান চালিয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোন সন্ধান মেলেনি। নিখোঁজ প্রান্তের সন্ধান পাওয়া গেলে এই ০১৭২৮-৫১৩৭৭০, ০১৭১৬ ২০২৯৮৬ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করে তার পরিবার।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments